ডেস্ক রিপোর্টার,১৩ নভেম্বর।।
শহরে শুরু হলো পুর নিগম নির্বাচনের জমজমাট প্রচার। অন্যান্য রাজনৈতিক দলকে প্রচারে টেক্কা দিচ্ছেন শাসক দল বিজেপির প্রার্থীরা। অভিযোগ, স্ত্রী টিকিট পেতেই রাস্তায় নেমে গেলেন শহরের নাড়ু গুন্ডা। নির্বাচনে স্ত্রীর প্রচারে প্রয়োজন অর্থ। তাই “অর্থ মেশিনে”র সন্ধানে ঘুরছে স্বামী নাড়ু গুন্ডা। অভিযোগ , শহরের ব্যবসায়ীদের কাছে নাড়ু চাইছেন মোটা অঙ্কের অর্থ। না দিলেই ব্যবসায়ীদের দেখাচ্ছে রক্তচক্ষু। যদিও এটা নতুন কিছু নয়। রাজনীতির বাজারে স্ত্রী- র মুখ সামনে রেখে দীর্ঘ দিন ধরেই শহরে তো*লা বাণিজ্যের আড়ত সাজিয়ে বসেছে নাড়ু গুন্ডা। ঘরে বসেই ব্যবসায়ী থেকে ঠিকাদার প্রত্যেককে টাকার জন্য নাড়ু দিচ্ছে হুলিয়া। ভোটের মুখে নাড়ু গুন্ডার তো*লা আদায়ের বহর দেখে অতিষ্ঠ হয়ে উঠছে এলাকার সাধারণ মানুষ সহ ব্যবসায়ীরা। ভোট বাজারে কোথায় থেকে কত টাকা তুলেছে নাড়ু গু*ন্ডা? প্রকাশিত হবে তারও খতিয়ান।.
Oplus_16908288