স্বর্ণকমল জুয়েলার্সের ব্র্যান্ড ম্যানেজার সুরজিৎ চক্রবর্তী জানিয়েছেন, তাদের নতুন প্রি-বুকিং স্কিমে ক্রেতারা মাত্র ২৫ শতাংশ অগ্রিম প্রদান করে সোনার দাম লক করতে পারবেন। পরবর্তীতে ২ মাসের-র মধ্যে ডেলিভারি নিয়ে ডেলিভারির সময় কম দামে সোনা পাওয়ার সুবিধা উপভোগ করতে পারবেন।

ডেস্ক রিপোর্টার,৭ এপ্রিল।।
        রাজ্যের জুয়েলারির বাজারে স্বর্ণকমল জুয়েলার্সের বড় ধামাকা। অক্ষয় তৃতীয়া উপলক্ষে স্বর্ণ কমল নিয়ে এসেছে তাদের “স্বর্ণ অক্ষয়” অফার। এই স্বর্ণ অক্ষয় উৎসবে স্বর্ণকমল প্রথম বার রাজ্যে নিয়ে এলো ২৪ ক্যারেটের ডায়মন্ড জুয়েলারি সহ ২৪ ক্যারেটের গোল্ড বার ও গোল্ড কয়েন। অফার শুরু ১৪ এপ্রিল থেকে। চলবে ২রা মে পর্যন্ত।মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন প্রতিষ্ঠানের ব্র্যান্ড  ম্যানেজার সুরজিৎ চক্রবর্তী।
     স্বর্ণঅক্ষয় অফারে গ্রাহকরা কি কি সুবিধা পাবেন? তাও জানিয়েছেন সুরজিৎ চক্রবর্তী। তিনি বলেন,ডায়মন্ড জুয়েলারির মেকিং চার্জে থাকবে ১০০ শতাংশ ছাড়।গোল্ড জুয়েলারির মেকিং চাজে ৩০ শতাংশ ছাড়।প্রতিটি কেনাকাটায় থাকবে নিশ্চিত উপহার।লাকি-ড্রতে থাকবে ২টি সোনার নেকলেস,১১টি গোল্ড কয়েন, ৫টি ডায়মন্ড রিং।সঙ্গে পুরনো সোনা পূর্ণ মূল্যে এক্সচেঞ্জ।


স্বর্ণকমল জুয়েলার্সের ব্র্যান্ড ম্যানেজার সুরজিৎ চক্রবর্তী জানিয়েছেন, তাদের নতুন প্রি-বুকিং স্কিমে ক্রেতারা মাত্র ২৫ শতাংশ অগ্রিম প্রদান করে সোনার দাম লক করতে পারবেন। পরবর্তীতে ২ রা মে’র মধ্যে ডেলিভারি নিয়ে ডেলিভারির সময় কম দামে সোনা পাওয়ার সুবিধা উপভোগ করতে পারবেন।
             কিসনা ডায়মন্ড এন্ড গোল্ড জুয়েলারির ২৪ ক্যারেট ডায়মন্ড জুয়েলারির বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন ডায়মন্ড স্পেশালিস্ট সৌমেন সিনহা রায়।
     স্বর্ণকমল জুয়েলার্সের এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থার ডিরেক্টর দিবাকর নাগ। কিসনা ডায়মন্ড এন্ড গোল্ড জুয়েলারি  উত্তর – পূর্বাঞ্চলের ব্র্যান্ড হেড  শিবাশীষ চক্রবর্তী সহ অন্যান্যরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *