ডেস্ক রিপোর্টার, আগরতলা।
         বিশ্ব হোমিওপ্যাথি দিবস তথা হোমিওপ্যাথির জনক ডা:ক্রিশ্চিয়ান ফেডারিক সেমুয়েল  হ্যানিম্যানের ২৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে শহরে অনুষ্ঠিত হয় মেগা স্বাস্থ্য শিবির। সম্পূর্ণ বিনা মূল্যে।রাজধানীর বাদুরতলীর বনেদি   হোমিওপ্যাথি প্রতিষ্ঠান “আরোগ্য- দা কমপ্লিট হোমিও হেলথ সলিউশন” ও ৮- টাউন বড়দোয়ালী মন্ডলের ১১ নম্বর বুথের যৌথ উদ্যোগে এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়।
   


গত ১০ এপ্রিল সকালে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে স্বাস্থ্য শিবিরের শুভ সূচনা হয়। চলে দুপুর পর্যন্ত। সমগ্র অনুষ্ঠানটির মূল পরিচালনার দায়িত্বে ছিলেন “আরোগ্য “পরিবারের দুই কর্ণধার ডা:দীপা দেববর্মা ও দিবাকর দে।  সহযোগিতায়  ছিলেন তিন চিকিৎসক অমৃতা ধর, বুলবুল দেবনাথ,  কল্যাণ মজুমদার সহ অন্যান্য কর্মীরা।


মেগা স্বাস্থ্য শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন “আরোগ্যর “কর্ণধার ড:দীপা দেববর্মা । সঙ্গে আধুনিক হোমিওপ্যাথি  চিকিৎসার বিশেষ দিকসমূহগুলো  নিয়ে  আলোকপাত করেন সংস্থার অপর সহযোদ্ধা ড: অমৃতা ধর।সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উদ্যোক্তারা জানিয়েছেন, এই শিবিরে ১৫০ জন মানুষকে বিনা মূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে।স্বাস্থ্য পরীক্ষা, সুগার রক্ত পরীক্ষা,  প্রেসার নিরীক্ষণ সহ  ঔষধও বিতরণ করা হয়। তার জন্য রোগীদের থেকে নেওয়া হয় নি কোনো মূল্য।


আরোগ্য- র কর্নধার ড: দীপা দেববর্মা জানিয়েছেন, তারা সর্বক্ষণ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। এটা তাদের সামাজিক  সামাজিক দায়বদ্ধতা। আগামী দিনেও মানুষকে সুস্থ রাখতে তারা কাজ করবে নিরলস ভাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *