সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন আরো জানান সরকার পক্ষ ইচ্ছে করলে সংশ্লিষ্ট রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টও যেতে পারে। কিন্তু সেখানেও সরকার পক্ষ সংশ্লিষ্ট মামলায় হালে পানি পাবেনা বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ডেস্ক রিপোর্টার, ৩০ এপ্রিল।।
        ২০২২ সালের শেষের দিকে ১০ জন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাকে ছাঁটাই করে দেয় সমাজ কল্যাণ দপ্তর।এর প্রতিকার চেয়ে ২০২৪ সালে ত্রিপুরা হাইকোর্টে মামলা হয়। সেই মামলার রায় যায় মামলাকারীদের পক্ষে। কিন্তু সরকার পক্ষ এর বিরুদ্ধে হাইকোর্টের ডাবল বেঞ্চে যায়। বুধবার হাইকোর্টের ডাবল বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখে। এবং ছাঁটাইকৃত ১০ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাকে পুনরায় নিযুক্তির নির্দেশ দেয়।সার্বিক বিষয়ে জানালেন বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন আরো জানান সরকার পক্ষ ইচ্ছে করলে সংশ্লিষ্ট রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টও যেতে পারে। কিন্তু সেখানেও সরকার পক্ষ সংশ্লিষ্ট মামলায় হালে পানি পাবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।



      


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *