মহিলা কংগ্রেস নেত্রীর বক্তব্য, মহিলা সংরক্ষণ বিলের নামে মোদী সরকার লোকসভায় ডিলিমিটেশন বিল পাস করানোর চেষ্টা করেছিল। কিন্তু বিরোধী সাংসদরা মোদী সরকারের জালিয়াতি ধরে ফেলে। এবং তার বিরোধীরা করে।২০২৩ সালে রাজ্যসভা ও লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাস করানো হয়েছিলো।
  
ডেস্ক রিপোর্টার ,৩০ এপ্রিল ।।
         দেশ জুড়ে মহিলা সংরক্ষণ বিল চালু করার দাবিতে সরব মহিলা কংগ্রেস। রাজ্যেও তার ব্যতিক্রম নয়।বৃহস্পতিবার প্রদেশ মহিলা কংগ্রেস এই ইস্যুতে বিধানসভা অভিযানের কর্মসূচি গ্রহণ করেছিল। কিন্তু পুলিশ প্রশাসনের সৌজন্যে তাদের বিধানসভা অভিযান থমকে যায় শহরের পোস্ট অফিস চৌমুহনীতে। এদিন পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কংগ্রেস ভবন থেকে মহিলা কংগ্রেসের বিধানসভা অভিযান শুরু হয়। কিন্তু পুলিশ তাদেরকে মিছিল করতেই দেয় নি। পোস্ট অফিস চৌমুহনীতেই আটকে দেওয়া হয়।জানিয়েছেন আন্দোলনরত প্রদেশ মহিলা কংগ্রেস নেত্রী।
      মহিলা কংগ্রেস নেত্রীর বক্তব্য, মহিলা সংরক্ষণ বিলের নামে মোদী সরকার লোকসভায় ডিলিমিটেশন বিল পাস করানোর চেষ্টা করেছিল। কিন্তু বিরোধী সাংসদরা মোদী সরকারের জালিয়াতি ধরে ফেলে। এবং তার বিরোধীরা করে।২০২৩ সালে রাজ্যসভা ও লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাস করানো হয়েছিলো।
       মহিলা কংগ্রেসের বক্তব্য, মহিলা সংরক্ষণ বিল যত দিন চালু না হবে, ততদিন দেশ ব্যাপী তারা আন্দোলন চালিয়ে যাবে। কেন্দ্রের মোদী সরকারের কোনো অনৈতিক কাজে তারা সায় দেবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *