স্পোর্টস ডেস্ক, ৩ মে।।
   সংবর্ধিত করা হলো রাজ্যের কৃতি খেলোয়াড় সিন্ধুজা দে- কে। অনূর্ধ্ব ১৪ বিভাগে রাজ্য সেরা ওই টেবিল টেনিস খেলোয়ারটি জলপাইগুড়ি সাই সেন্টারে প্রশিক্ষণের সুযোগ পেয়েছে। ৫ মে জলপাইগুড়িতে গিয়ে যোগ দেবে ওই কৃতি খেলোয়াড়টি। পুলিশে কর্মরত শিবরঞ্জন এবং শংকরী ঘোষ দের দুই মেয়ে ছোট সিন্ধুজা সাইয়ের এন্ট্রান্স পরীক্ষায় যথাযোগ্য মর্যাদায় উত্তীর্ণ হয়ে প্রশিক্ষণের ওই সুবর্ণ সুযোগ অর্জন করেছে। শনিবার এন এস আর সি সি – র টেবিল টেনিস হল ঘরে এক আরম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা জানানো হয় নিজেদের প্রিয় ছাত্রী সিন্ধুজাকে। উপস্থিত ছিলেন রাজ্য সংস্থার সচিব অজয় দত্ত, সেন্টারের কোচ আশীষ চৌধুরী, জয়ন্ত মজুমদার, সব্যসাচী পাল, মৌমিতা সাহা, ডা:‌ দ্বৈপায়ন দত্ত, জুডো কোচ প্রদীপ সরকার এবং পশ্চিম জেলা টেবিল টেনিস সংস্থার সম্পাদিকা শ্যামলী বণিক। কে বি কুঞ্জবনের অষ্টম শ্রেণীর ছাত্রী সিন্ধুজা তিন বছর আগে এন এস আর সি সি তে যোগ দেয় টেবিল টেনিস ইভেন্টে। ২ কোচ আশীষ চৌধুরী এবং জয়ন্ত মজুমদার ঘষে মেজে তৈরি করেন সোনার মেয়েটিকে। অনূর্ধ্ব ১৪ বিভাগে রাজ্য সেরা হয়ে সিন্ধুজা প্রমাণ করেছিল তার মধ্যে যথেষ্ট প্রতিভা রয়েছে। জলপাইগুড়ি-‌র সাই সেন্টারে উন্নত প্রশিক্ষণ পেয়ে সিন্ধুজা আরও অনেক এগিয়ে যাবে বিশ্বাস করেন রাজ্য সংস্থার কোচ থেকে শুরু করে কর্মকর্তারা। সকলেই সিন্ধুজার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *