ডেস্ক রিপোর্টার , ৬ মে ।।  বিজেপি সরকারের শপথ গ্রহণের প্রাক লগ্নে খু*ন হলেন বাংলার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্র নাথ রথ। মঙ্গলবার রাতে গাড়ি থামিয়ে গুলি করে তাকে হ*ত্যা করা হয়েছে। গুরুতর জখম নিহত চন্দ্র নাথের গাড়ির চালকও। সে বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল কলকাতার মধ্যগ্রামের দুহারিয়া এলাকায়। ঘটনার সময় চন্দ্র নাথ রথ মধ্যগ্রাম থেকে বারাসতে যাচ্ছিলেন। নম্বর বিহীন বাইকে করে সওয়ার হওয়া আট জন আততায়ীরা গাড়ি থামিয়ে খুব সামনে থেকে গুলি করে চন্দ্র নাথকে। ঘটনার পর আততায়ীরা গা ঢাকা দেয়। ঘটনাস্থল থেকে একটি নম্বর বিহীন গাড়িও আটক করেছে কলকাতা পুলিশ। কিন্তু চন্দ্রনাথ রথকে কেন খুন করা হয়েছে? ব্যক্তিগত না রাজনৈতিক? তা খতিয়ে দেখছে পুলিশ। সংগ্রহ করেছে রাস্তায় থাকা সিসি ক্যামেরা। খবর পেয়ে মধ্যমগ্রাম হাসপাতালে ছুটে যান শুভেন্দু অধিকারী। সঙ্গে বিজেপির নেতা – কর্মী – সমর্থকরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *