মোদী বলেন, ‘প্রতিটি বাংলার অধিবাসীকে ভরসা দিচ্ছি, বাংলার ভালো ভবিষ্যতের জন্য বিজেপি দিনরাত এক করবে। বাংলায় মহিলারা নিরাপত্তা পাবে, যুবরা চাকরি পাবেন। পলায়ন থামবে। প্রথম মন্ত্রিসভা আয়ুষ্মান ভারতের সবুজ সংকেত পাবে।অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা হবে।.

নয়া দিল্লি, ৪ মে।।
      পশ্চিমবঙ্গ , আসাম ও পদুচেরী বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ হয়েছে সোমবার। আর এদিন সন্ধ্যা গড়াতেই দিল্লিতে বিজেপি হেডকোয়ার্টার থেকে বক্তব্য রাখেন মোদী। , মোদীর পরনে ছিল পাঞ্জাবি ও ধুতি। প্রতীকীভাবে এই সাজ পোশাকও নজর কাড়ে। বাংলার চেনা ধুতি-পাঞ্জাবি পরনে দিল্লিতে মোদী পা রাখতেই তাঁর পোশাক, কাড়ে নজর।
     নরেন্দ্র মোদী বলেছেন, ‘আজকের দিন ঐতিহাসিক অভূতপূূর্ব। বছরের পর বছরের সাধনা সিদ্ধিতে পরিণত হয়েছে।’মোদী মনে করিয়ে দেন, বিহারের ভোটে বিজেপির জয়ের পরই তিনি বলেছিলেন, গঙ্গাজি বিহারের পরই বাংলায় প্রবেশ করে গঙ্গাসাগরে যাবেন।’ মোদী বলেন, ‘আজ গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর সর্বত্র শুধুই পদ্ম।… এবার পশ্চিমবঙ্গেও..।’
  মোদী এদিনের সভা থেকে বলেন, ‘শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মা কতটা শান্তি পেয়েছে, সেটা ভাবছি। তিনি ১৯৫১ সালে জনসংঘর স্থাপনা করে প্রতি কার্মীকে বলেছিলেন, দেশের জন্য বাঁচতে হবে, দেশের জন্য মরতে হবে। তিনি জীবন দিয়ে প্রমাণ দিয়েছেন, যাঁরা রাষ্ট্রকে সামনে রাখে, তাঁরা প্রাণ দিতে ভয় পায় না। পশ্চিমবঙ্গকে ভারতের অংশ করে রাখতে শ্যামাপ্রসা জি লড়াই করেছিলেন। তিনি যে সমৃদ্ধ ভারতের স্বপ্ন দেখেছেন, তা অপেক্ষা করছিল পূরণ হতে।’
    মোদী বলেন, ‘আজকের দিনে বাংলার জনতা সেই স্বপ্ন পূরণে বিজেপির কর্মকর্তারা সেই সুযোগ দিয়েছে। বাংলার ভাগ্যে নতুন অধ্যায় জুড়েছে। বাংলা আজ থেকে ভয় মুক্ত হয়েছে। বিকাশের সঙ্গে যুক্ত হয়েছে। বাংলায় পরিবর্তন হয়ে গিয়েছে। এই জয়ের সঙ্গে সঙ্গে বন্দে মাতরমের দেড়শো বছরে ও ঋষি বঙ্কিমজিকে বাংলার মানুষ নম করেছেন। শ্রী অরবিন্দকেও বাংলার জনতা শ্রদ্ধা জানিয়েছে ভোটের মাধ্যমে।’
এদিনের ভাষণে মোদী বলেন, ‘বাংলায় আমাদের বহু কর্মীরা এই জয়ের জন্য জীবন সমর্পিত করেছেন, মহিলা কর্মীরা বহু অত্যাচার সহ্য করেছেন। বাংলায় জয়ের শ্রেয় প্রতিটি কর্মী ও তাঁদের পরিবারের। এই জয় বাংলার জনতাকে উৎসর্গ করছি। ৪ মের সন্ধ্যা এখন হলেও, বাংলার পবিত্র ভূমিতে এক সূর্যোদয় হয়েছে। আজ থেকে বাংলার ভবিষ্যতের এমন যাত্রা শুরু হচ্ছে, যেখানে বিকাশ, অটুট বিশ্বাস আর নতুন ইচ্ছা একসঙ্গে হাঁটবে।’
  মোদী বলেন, ‘প্রতিটি বাংলার অধিবাসীকে ভরসা দিচ্ছি, বাংলার ভালো ভবিষ্যতের জন্য বিজেপি দিনরাত এক করবে। বাংলায় মহিলারা নিরাপত্তা পাবে, যুবরা চাকরি পাবেন। পলায়ন থামবে। প্রথম মন্ত্রিসভা আয়ুষ্মান ভারতের সবুজ সংকেত পাবে।অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা হবে।.. ২৫ বৈশাখ, ৯ মের দিন দূরে নয়। রবীন্দ্রনাথের কথা উল্লেখ করে মোদী বলেন, আমাদেরও ইচ্ছা তাঁর দেখানো পথেই ভয়মুক্ত পরিবেশ বাংলায় বিজেপি তৈরি করবে। আর এটা মোদীর গ্যারান্টি।'(এইচটিবি)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *