বিশেষ করে স্বাস্থ্য ও রাজস্ব দপ্তরের মতো জনপরিষেবা মূলক ক্ষেত্রগুলোতে নতুন কর্মী নিয়োগের ফলে সাধারণ মানুষ দ্রুত পরিষেবা পাবে।এছাড়া রাজ্য সরকারের এই পদক্ষেপ যে মেধাবী ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের ক্ষেত্রে একটি ইতিবাচক ধাপ তা বলাই বাহুল্য।

ডেস্ক রিপোর্টার, ৮ মে।।
   আগরতলার প্রজ্ঞা ভবনে শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন পূরণ হলো। মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে স্বাস্থ্য, নির্বাচন এবং রাজস্ব দপ্তরের মোট ১১৫ জন প্রার্থীর হাতে নিয়োগপত্র বা ‘অফার লেটার’ তুলে দেওয়া হয়।এদিন মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন,বর্তমান সরকার স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নিয়োগ নীতিতে বিশ্বাসী। কোন প্রকার অনৈতিক হস্তক্ষেপ ছাড়াই যোগ্য প্রার্থীরা এই সুযোগ পেয়েছে।
     দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এই ‘হলুদ খাম’ প্রার্থীদের জীবনে নতুন কর্মসংস্থানের দিশা নিয়ে এসেছে।তাছাড়া এই নিয়োগের ফলে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মতৎপরতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে স্বাস্থ্য ও রাজস্ব দপ্তরের মতো জনপরিষেবা মূলক ক্ষেত্রগুলোতে নতুন কর্মী নিয়োগের ফলে সাধারণ মানুষ দ্রুত পরিষেবা পাবে।এছাড়া রাজ্য সরকারের এই পদক্ষেপ যে মেধাবী ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের ক্ষেত্রে একটি ইতিবাচক ধাপ তা বলাই বাহুল্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *