কনভেনশনে মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে তৃণমূল স্তরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আশা কর্মীদের ভূমিকার প্রশংসা করেন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ডেস্ক রিপোর্টার, ১৫ মে।।
          হাপানিয়া আন্তর্জাতিক ইন্ডোর হলে শুক্রবার  রাজ্যভিত্তিক আশা কনভেনশন অনুষ্ঠিত হয়। যা রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে এবং স্বাস্থ্য দপ্তরের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকগণ।এদিন গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর হাত ধরে মোট ২৪টি মোবাইল ভ্যান-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
তাছাড়া রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও গতিশীল ও পেপারলেস করতে এই কনভেনশনের মাধ্যমে আশা কর্মীদের হাতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন তুলে দেওয়া হয়।
কনভেনশনে মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে তৃণমূল স্তরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আশা কর্মীদের ভূমিকার প্রশংসা করেন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রসঙ্গত , স্মার্টফোন ব্যবহারের ফলে আশা কর্মীরা মাঠ পর্যায়ের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সরাসরি পোর্টালে আপলোড করতে পারবেন।তাছাড়া ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আশা কর্মীদের কাজের দক্ষতা বৃদ্ধি পাবে এবং সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা তৈরি করা সহজ হবে।অন্যদিকে ২৪টি নতুন মোবাইল ভ্যান চালু হওয়ার ফলে রাজ্যের দুর্গম এলাকার মানুষজন বাড়ির কাছেই প্রাথমিক চিকিৎসার সুবিধা পাবেন।সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ফলে বলা যায়,দুয়ারে চিকিৎসা পরিষেবার সুযোগ হাতে পেল প্রত্যন্ত অঞ্চলের মানুষ জন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *