সমীরণ রায়
                         ___________

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের ও আমেরিকার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তির প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররমের সামনে আয়োজিত এক সমাবেশে তারা এ প্রতিবাদ জানায়।

ঢাকা, ১৫ মে।।
পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের ও আমেরিকার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তির প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররমের সামনে আয়োজিত এক সমাবেশে তারা এ প্রতিবাদ জানায়।
সমাবেশে উপস্থিত ছিলেন দলের সহসভাপতি মো. সিদ্দিক, হোসাইন আহমাদ, ফেরদৌস আলম, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন খান প্রমুখ। 
বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছিল ৫ আগস্টের পর। এই বিপ্লবের সঙ্গে আমাদের ভাইদের রক্ত জড়িয়ে আছে।জাতীয় নির্বাচনের তিন চারদিন আগে হঠাৎ তাদের মাথায় ভূত চাপে। তিনি আমেরিকার গোলামী করার জন্য বাংলাদেশের স্বাধীনতাকে বিকিয়ে দিয়েছেন। এটা কোনো সমঝোতা চুক্তি নয়, এটি হলো ১০ বছরের গোলামী চুক্তি। বাংলাদেশের মানুষ আমেরিকার সঙ্গে এই গোলামী চুক্তি মানে না। এই চুক্তিতে কি আছে, অবিলম্বে তা জাতির সামনে প্রকাশ করা হোক। জাতি যদি ভালো মনে করে তাহলে তা থাকবে। নইলে এই চুক্তি থেকে বের হয়ে আসতে হবে।
তারা আরও বলেন, এ বিষয়ে সরকারি ও বিরোধী দল কোনো কথাই বলে না। আপনারা যদি আমেরিকার গোলামীর সবক দিতে চান, আমরা তা মানতে রাজি নই। অবিলম্বে এ চুক্তি বাতিল করা হোক।
বক্তারা আরও বলেন, একটা দেশের ক্ষমতার পালাবদল হয় নির্বাচনের মাধ্যমে। পার্শ্ববর্তী দেশ ভারতের প্রাদেশিক নির্বাচনে কলকাতায় জয়ী হয়েছে শুভেন্দু অধিকারী। নির্বাচনে জয়ী হয়েই সেখানকার মুসলিমদের ওপর নির্যাতন করা হচ্ছে। আধুনিক এই বিশ্বে মানবতাবিরোধী অপরাধ বরদাশত করা যায় না।


















Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *