ডেস্ক রিপোর্টার, ২৯ মে।।
     চিকিৎসকদের গাফিলতি ও বিনা চিকিৎসায় আইজিএম হাসপাতালে মৃত্যু হলো এক প্রসূতি মায়ের। সঙ্গে তার গর্ভে থাকা শিশু সন্তানের মৃত্যু হয়। মৃতার নাম বিভা দেবনাথ। বাড়ি আমতলী।
         মৃতার পরিবারের লোকজনের অভিযোগ, ঈদ উৎসবের দিনে প্রসব যন্ত্রণা নিয়ে আইজিএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিভা দেবনাথ। ছুটির দিন থাকাতে চিকিৎসকের সংখ্যা ছিলো কম। বিভা দেবীর পরিবারের সদস্যদের বক্তব্য,  হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা বারবার এসে বলেন,  নর্মাল ডেলিভারি করা হবে। কিন্তু তারা অস্ত্রোপচারের কোনো ব্যবস্থাই করে নি। চিকিৎসা পরিষেবাও ছিলো বন্ধ। অথচ বিভা দেবী সহ্য করতে পারছিলেন না, তাঁর প্রসব যন্ত্রণা। শেষ পর্যন্ত ভোর রাতে বিনা চিকিৎসায় মৃত্যু হয়ে প্রসূতি মায়ের।
        বিভা দেবীর পরিবারের লোকজন বলেন, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বারবার বলছেন, রাজ্যের আইজিএম ও জিবি হাসপাতালের পরিষেবা খুব ভালো। কিন্তু না। বাস্তবে দুই হাসপাতালেই চিকিৎসা পরিষেবা নিম্ন মানের। রাজ্যের গরীব মানুষের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী যেন হাসপাতালের চিকিৎসা পরিষেবার নজর দেন, তারই আর্জি জানান তারা।
রাজ্যের হাসপাতাল গুলির এই চিত্র নতুন নয়। নেতা – মন্ত্রীরা মুখে মুখে উন্নত চিকিৎসার পরিষেবার কথা বললেও, বাস্তবে সবটাই কঙ্কাল সার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *