ডেস্ক রিপোর্টার, ৪ জুন।।
     মেঘালয়ের রাজধানী শিলংয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন উত্তর-পূর্বাঞ্চলের নীতি-নির্ধারকরা।বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো নর্থ ইস্ট কাউন্সিল বা এনইসি-এর ৭৩তম প্লেনারি বৈঠক।বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এই বৈঠকে উত্তর-পূর্বের রাজ্যগুলোর সার্বিক বিকাশ ও পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া উপস্থিত ছিলেন।তাছাড়া এই বৈঠকে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা-সহ উত্তর-পূর্বের সবকটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও শীর্ষ সরকারি কর্তারা।
        বৈঠকের মূল লক্ষ্য ছিল উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় এবং সার্বিক বিকাশকে আরও গতিশীল করা। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা বা কানেক্টিভিটি, আধুনিক অবকাঠামো নির্মাণ, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা এবং পর্যটন শিল্পের প্রসারে বিশদ আলোচনা হয়। মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা রাজ্যের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি ও উন্নয়নের খতিয়ান বৈঠকে তুলে ধরেন।পরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলকে দেশের অর্থনৈতিক বৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হিসেবে গড়ে তুলতে সব ধরনের সহায়তা দেওয়া হবে।মোটের উপর  উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের রোডম্যাপ তৈরিতে শিলংয়ে বসেছিল নর্থ ইস্ট কাউন্সিলের ৭৩তম প্লেনারি বৈঠক। এবং তা সফলতার সাথেই শেষ হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *