সাফ টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ভারতের মেয়েরা। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল-ফাইনালে নামার আগে একটি গোলও হজম করতে হয়নি ভারতের মেয়েদের। ফাইনালে তাই কিছুটা ফেভারিট হিসাবেই নামে ভারত। তবে প্রথম আধ ঘণ্টা প্রায় সমানে সমানে টক্কর দেয় বাংলাদেশও।

স্পোর্টস ডেস্ক, ৭ জুন।।
        সাত বছরের অপেক্ষার অবসান। ফের সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল ব্লু টাইগ্রেসরা। ফাইনালে বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়ে ওপার বাংলার খেতাবের হ্যাটট্রিকের স্বপ্ন চুরমার করে দিলেন সঙ্গীতা-সানফিদারা। ফাইনালে ভারত জিতল ৩-১ গোলে।
    সাফ টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ভারতের মেয়েরা। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল-ফাইনালে নামার আগে একটি গোলও হজম করতে হয়নি ভারতের মেয়েদের। ফাইনালে তাই কিছুটা ফেভারিট হিসাবেই নামে ভারত। তবে প্রথম আধ ঘণ্টা প্রায় সমানে সমানে টক্কর দেয় বাংলাদেশও। ম্যাচের প্রথম গোলটি টিম ইন্ডিয়া পায় ম্যাচের ৪২ মিনিটে। গোল করেন পেয়ারি জাজার। কিন্তু এই গোল ধরে রাখতে পারেনি ভারত। প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে বাংলাদেশ গোল করে ম্যাচে ফিরে আসে।
       দ্বিতিয়ার্ধে মাত্র ৪৮ সেকেন্ডে গোল আসে ভারতের ঝুলিতে। ওপার বাংলার জালে ভারতের হয়ে দ্বিতীয় গোল করেন সানফিদা। এরপর ম্যাচের ৮২ মিনিটে ভারতের লিন্ডা কম তৃতীয় গোল করে বাংলাদেশের কফিনে শেষ পেরেক পুঁতে দেন। এবং দেশের জয় নিশ্চিত করেন। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই মাঠে জয়ের উল্লাসে মেতে ওঠেন ব্লু টাইগ্রেসরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *