আগরতলা,২১ জুন।।
           আন্তর্জাতিক যোগ দিবস  উপলক্ষে  ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ও দ্য আর্ট অফ লিভিং ফাউন্ডেশন, ত্রিপুরা’র সহযোগিতায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক প্রাণবন্ত যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করা হয়।
    এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের  চেয়ারম্যান সত্যেন্দ্র সিং, মহাব্যবস্থাপক  অনুপ কুমার সাহা, ব্যাংকের ঊর্ধ্বতন আধিকারিকবৃন্দ এবং বিভিন্ন স্তরের কর্মচারীরা। সকলেই উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে যোগাভ্যাসে অংশগ্রহণ করে দিনটির তাৎপর্যকে সার্থক করে তোলেন।
   অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনায় বিশেষ সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করেন দ্য আর্ট অফ লিভিং ফাউন্ডেশন, ত্রিপুরার সিনিয়র শিক্ষক  মঞ্জু সিনহা। তাঁর অনুপ্রেরণামূলক উপস্থিতি ও দক্ষ পরিচালনায় যোগসেশনটি হয়ে ওঠে অত্যন্ত ফলপ্রসূ ও সমৃদ্ধ।
  যোগ শুধু শরীরচর্চা নয়; এটি সুস্থ জীবন, মানসিক প্রশান্তি ও আত্মিক শক্তির এক অনন্য সাধনা। এ বছরের প্রতিপাদ্য “Yoga for Healthy Ageing”- কে সামনে রেখে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্মীদের সুস্বাস্থ্য, ইতিবাচক মানসিকতা এবং সমন্বিত বিকাশে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। এক প্রেস বিবৃতিতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *