ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ” মোদীজী আপনি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ পত্র গ্রহণ করুন। নয়তো এক সময় আপনারও পদত্যাগ করতে হবে। সেই সময় বেশি দূরে নেই। অভিজিৎ বলেন, এক কোটি ছাত্র – ছাত্রী থেকে একজন মন্ত্রী বেশি হতে পারে না। এই ছাত্র – ছাত্ররাই আপনাকে ভোট দিয়েছে। তাই তাদের স্বার্থে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ গ্রহণ করুন।”
ডেস্ক রিপোর্টার, ২৩ জুলাই।।
ভয়ঙ্কর! এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মৃদু হুমকি সিজেপি- র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের। এই মুহূর্তে ককরোচ জনতা পার্টির আন্দোলনের মুখ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দিকে। তবে আগামী দিনে তাদের আন্দোলনের অভিমুখ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে। দেশের রাজধানী তথা প্রধানমন্ত্রীর প্রশাসনিক খাস তালুকে দাঁড়িয়ে একথা বলেছেন অভিজিৎ।
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ” মোদীজী আপনি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ পত্র গ্রহণ করুন। নয়তো এক সময় আপনারও পদত্যাগ করতে হবে। সেই সময় বেশি দূরে নেই। অভিজিৎ বলেন, এক কোটি ছাত্র – ছাত্রী থেকে একজন মন্ত্রী বেশি হতে পারে না। এই ছাত্র – ছাত্ররাই আপনাকে ভোট দিয়েছে। তাই তাদের স্বার্থে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ গ্রহণ করুন।”
দেশের রাজনীতিকরা বলছেন, আগামী দিনে ককরোচ জনতা পার্টির আন্দোলনের স্ফুলিঙ্গ গোটা দেশে ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়তে পারে। এবং সিজেপি আন্দোলনের বর্শার মুখে নিয়ে আসবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
তবে কেন্দ্রীয় সরকারও নাছুর বাধা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জেপি নাড্ডা তাদের বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কোনো ভাবেই পদত্যাগ করবেন না । এখন দেখার বিষয় অভিজিৎ দীপকের এই মুদু হুমকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনীতির গবেষণাগারে কোন দৃষ্টি ভঙ্গিতে ময়না তদন্ত করেন?