বৃহস্পতিবার রাতে সমাজ মাধ্যমে এসে প্রধান মন্ত্রী বলেন, প্রশ্ন পত্র ফাঁসের পর গত আড়াই মাস ধরে দোষীদের গ্রেফতার করা হয়েছে।শিক্ষার্থীদের যেন এক বছর সময় নষ্ট না হয় তার জন্য কম সময়ের মধ্যে ফের নেওয়া হয়েছে পরীক্ষা। এবং গত ১৯ জুলাই রেজাল্ট প্রকাশ করা হয়েছে।
ডেস্ক রিপোর্টার, ২৪ জুলাই।।
নিট পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁসের মামলার তদন্ত দ্রুত নিষ্পত্তি করতে একটি যুগান্তকারী ও আশাব্যঞ্জক পদক্ষেপ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। এবং সমাজ মাধ্যমে এসে প্রধানমন্ত্রী নিজেই এই ঘোষনা দিয়েছেন।
বৃহস্পতিবার রাতে সমাজ মাধ্যমে এসে প্রধান মন্ত্রী বলেন, প্রশ্ন পত্র ফাঁসের পর গত আড়াই মাস ধরে দোষীদের গ্রেফতার করা হয়েছে।শিক্ষার্থীদের যেন এক বছর সময় নষ্ট না হয় তার জন্য কম সময়ের মধ্যে ফের নেওয়া হয়েছে পরীক্ষা। এবং গত ১৯ জুলাই রেজাল্ট প্রকাশ করা হয়েছে।
তারপরও প্রশ্ন পত্র ফাঁস মামলার তদন্ত প্রক্রিয়াকে আরো স্বচ্ছ করতে কেন্দ্রীয় সরকার ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই দপ্তর ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের সমস্ত প্রক্রিয়া শেষ করে ফেলেছে।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, সোমবার ক্যাবিনেটে উঠবে এই ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের বিল। সেখানে পাশ হওয়ার পর শুরু হবে আইনি প্রক্রিয়া।
রাজনীতিকরা বলেছেন, প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য দেশের যুবসমাজের কঠোর পরিশ্রম, মেধা ও ভবিষ্যৎ সুরক্ষায় সরকারের অটল অঙ্গীকারেরই প্রতিফলন।দ্রুত, কঠোর এবং আপসহীন বিচার নিশ্চিত করতেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট বার্তা দিয়েছেন।দেশের তরুণ প্রজন্মের স্বপ্ন নিয়ে ছিনিমিনি করা কাউকেই যে ছাড়া হবে না তাও জলের মতো পরিষ্কার করে দিয়েছেন তিনি।