ডেস্ক রিপোর্টার, ১লা আগস্ট।।
     দেশের কোটি কোটি কৃষকের জন্য বড় সুখবর। ‘প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি’ প্রকল্পের মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। শুক্রবার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে।
নতুন এই সিদ্ধান্তের ফলে ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত দেশের কৃষকরা পিএম কিষান প্রকল্পের সুবিধা পেতে থাকবেন। এই সময়সীমা বাড়ানোর পাশাপাশি কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের জন্য ৩ লক্ষ ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে।
       প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার মাধ্যমে যোগ্য কৃষকদের বছরে ৬,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই টাকা প্রতি চার মাস অন্তর ২,০০০ টাকা করে মোট তিনটি কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। ২০১৯ সালে কৃষক বিক্ষোভের আবহে এই প্রকল্প চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা ভোটের আগে সেই প্রকল্প কেন্দ্রকে ডিভিডেন্ট দেয়। সেই প্রকল্পের মেয়াদ এবার আরও পাঁচ বছরের জন্য বাড়ানো হল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *