কৈলাসহর ডেস্ক, ১৩ আগস্ট।।
       “রাজ্যে দুই দফায় মোট ৩৫ বছর রাজত্ব করেছিল বামেরা।এখন গদি হারিয়ে তারা দিশেহারা। পাগল হয়ে গিয়েছে। তার জন্যই ক্ষমতায় ফিরতে  সশস্ত্র আন্দোলনের ডাক দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাদের মুখ ও মুখোশ দুইটাই এখন মানুষের কাছে স্পষ্ট।”- বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।বৃহস্পতিবার তিনি কৈলাসহরে ১৮টি উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সরাসরি আক্রমণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে। মুখ্যমন্ত্রী বক্তব্য, তাতে কিছু হবে না। মানুষ বামেদের ছুঁড়ে ফেলে দিয়েছে।
   মুখ্যমন্ত্রী বলেন, বাম জমানায় ঊনকোটি জেলা থেকে উপ মুখ্যমন্ত্রী হয়েছিলেন বৈদ্যনাথ মজুমদার, মন্ত্রীর হয়েছিলেন তপন চক্রবর্তী। তারপরও এই জেলার কোনো উন্নয়ন হয় নি।
 মুখ্যমন্ত্রী বামেদের  কটাক্ষ করে বলেন, একটা হাসপাতাল কিভাবে তৈরী করতে হয় এই ধারণা ছিলো না তাদের মন্ত্রীদের। তারা সঠিক ভাবে কাজ করলে বর্তমানে আমাদের এতো সমস্যা পোহাতে হতো না।
       মুখ্যমন্ত্রী বলেন বামেরা এখন নোংরা সংস্কৃতিতে মেতে উঠেছে। তারা কিছু মেয়েদের ব্যবহার করে কু – কথা ছড়াচ্ছে। এটা ঠিক নয়। বিজেপি খুব ভালো অবস্থায় আছে। সবার উপরে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী কৈলাসহরের ডলুগাঁও স্কুল মাঠে এক ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নেন। সেখান থেকে মোট ১৮টি প্রকল্পের মধ্যে ৬টির উদ্বোধন এবং ১২টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এদিন চন্ডীপুর মন্ডল কার্যালয়েরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী টিংকু রায়। এবং মুখ্যমন্ত্রীর লাইনেই তিনিও বামেদের একহাত নেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *