কৈলাসহর ডেস্ক, ৯ আগস্ট।।
      বর্ডার থেকে রিসিভ করতে গিয়ে শেষরক্ষা হলো না। বিএসএফের জালে আটক অবৈধভাবে এপারে বসবাসকারী এক বাংলাদেশি যুবক।  তাকে সহযোগিতা করার অভিযোগে গ্রেপ্তার হলেন কুমারঘাটের  বিজেপির যুব মোর্চার এক নেতা। ঘটনা শনিবার দুপুরে কৈলাশহর মনু ল্যান্ড কাস্টম পয়েন্টে। ধৃত বাংলাদেশি যুবকের নাম প্রসেনজিৎ চন্দ্র দেব (৩৩), তার বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে। সঙ্গে আটক করা হয়েছে কুমারঘাটের বিজেপি নেতা দীপঙ্কর রায়কেও।
            গত বছর দুয়েক আগে সীমান্ত ডিঙিয়ে ওপার বাংলাদেশ থেকে এপারে এসেছিল প্রসেনজিৎ চন্দ্র দেব। তখন বাংলাদেশের পরিস্থিতি ছিল ভয়াবহ। ওপারে হিন্দুদের বেঁচে থাকাই ছিল দায়। তাই প্রাণ বাঁচাতে প্রসেনজিৎ এসেছিল কুমারঘাটের হালাইমুরা এলাকার তার এক আত্মীয়ের বাড়িতে। বর্তমানে এই বাড়িই তার আস্তানা।
         শনিবার দুপুরে প্রসেনজিৎ দেবের মা – বাবা ওপার সীমান্ত থেকে আসেন কৈলাসহরের মনু ল্যান্ড কাস্টম পয়েন্টে আসেন। মা – বাবাকে আনতে সেখানে যায় প্রসেনজিৎ। সঙ্গে ছিলো বিজেপি নেতা দীপঙ্কর রায়। প্রসেনজিৎকে সীমান্তে ঘুরাফেরা করতে দেখে কর্তব্যরত বিএসএফ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত নথি পত্র দেখতে চায়। কিন্তু প্রসেনজিৎ দেখাতে পারে নি। তার সঙ্গে থাকা বিজেপি নেতা দীপঙ্কর রায়ও দৌড়াতে থাকে ভয়ে। তাকে গ্রেফতার করে বিএসএফ।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *