ডেস্ক রিপোর্টার, ১৩ আগস্ট।।
     ভারতের ৮০ তম স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে আমেরিকার কয়েকটি অঙ্গ রাজ্য অভিনব উদ্যোগ নিয়েছে। তারা ১৫ আগস্টকে ইন্ডিয়া ডে হিসাবে ঘোষণা দিয়েছে। এবং জারি করেছে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি।
     ১৫ আগস্ট অর্থাৎ ইন্ডিয়া ডে’ তে ভারতের স্বাধীনতা, সমৃদ্ধ ঐতিহ্য ও বৈচিত্র্যর ইতিহাস তুলে ধরবে।  যুক্তরাষ্ট্রের সমাজ ও অর্থনীতিতে আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের ক্রমবর্ধমান অবদানকে তুলে ধরে তাও উদযাপন করা হবে।
      মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সি ও ম্যাসাচুসেটসের পর ডেলাওয়্যার হলো সর্বশেষ অঙ্গরাজ্য যারা ভারতের স্বাধীনতা দিবসকে ইন্ডিয়া ডে হিসাবে পালন করার ঘোষণা দিয়েছে।ডেলাওয়্যারের গভর্নর ম্যাথিউ মেয়ার এ সংক্রান্ত একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। এবং তিনি সকল নাগরিককে ‘ইন্ডিয়া ডে’ উদযাপনের আহ্বান জানিয়েছেন। নিঃসন্দেহে ভারতের জন্য এটা একটা বড় প্রাপ্তি বলেই মনে করছেন বিশ্ব কূটনৈতিক মহল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *