বিনোদন ডেস্ক, ১৩ আগস্ট।।
আরডি বর্মণকে নিয়ে বায়োপিক তৈরি করতে চলেছেন নীরজ পাণ্ডে। এই বায়োপিকে মুখ্য চরিত্রে অর্থাৎ আরডির ভূমিকায় দেখা যাবে ফারহান আখতারকে। আর রাজেশ খন্নার চরিত্রে অভিনয় করবেন অক্ষয়কুমার। ছবিতে আরডি ও রাজেশের রসায়ন তুলে ধরা হবে। যেহেতু রাজেশের কেরিয়ারে আরডি-র গানের বড় ভূমিকা ছিল, ছবিতে রাজেশের অংশ গুরুত্বপূর্ণ। চরিত্রটির প্রস্তাব পেয়ে এককথায় নাকি রাজি হয়েছেন অক্ষয়। নিজের শ্বশুরের চরিত্রে অভিনয় করার জন্য উৎসাহী অভিনেতা। টুইঙ্কল খন্নার সঙ্গে বিয়ের আগে থেকেই রাজেশের বড় ভক্ত ছিলেন অক্ষয়। ছবির শুটিং শুরু হবে এ বছরের শেষেই। আগামী বছর ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

