ডেস্ক রিপোর্টার,৪ সেপ্টেম্বর।।
রাজ্যের এলিট ক্লাসের মাদক ব্যবসায়ী তথা জিরানিয়া মাদক চালান কাণ্ডের মাস্টার মাইন্ড মান্তুনু সাহার দাদা শান্তনু সাহাকে গ্রেফতার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। শুক্রবার সকালে পুলিশ গ্রেফতার করেছে শান্তনু সাহাকে। এই তথ্য নিশ্চিত করেছেন তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত দে। তিনি বলেছেন, তেলিয়ামুড়া বাজারে এক ব্যবসায়ীর অভিযোগ মূলে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত শান্তনুর সঙ্গে মাদক যোগ রয়েছে কিনা? এই প্রশ্নের উত্তরে ওসি জয়ন্ত দে জানিয়েছেন, “পুরো বিষয় খতিয়ে দেখছে পুলিশ”।( আসছে বিস্তারিত….)

