ডেস্ক রিপোর্টার,৩ সেপ্টেম্বর।।
     পাহাড়ের গ্রাম পরিষদ নির্বাচনে সরাসরি মাঠে নেমে গেলো তিপ্রামথা।বৃহস্পতিবার জম্পুইজলা ব্লকের ৩১টি ভিসির জন্য মথার প্রার্থীদের  মনোনয়ন পত্র সংগ্রহের কাজ শুরু। জম্পুইজলা ব্লকে এসে মথার নেতারা প্রার্থীদের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেছে।
      প্রদ্যুৎ কিশোর এক সঙ্গেই দুই দিকে খেলা শুরু করে দিয়েছেন। একদিনে দিল্লিতে বিজেপির সঙ্গে জোটের আলোচনা শুরু করেছেন। অন্যদিকে দলের প্রার্থীদের মনোনয়ন পত্র তোলার কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন।
       বৃহস্পতিবার স্থানীয় বিধায়ক ও এমডিসির নেতৃত্বে মথার কর্মীরা মিছিল করে আসেন। এবং মনোনয়ন পত্র তুলে নেন। নেতারা জানিয়েছেন, জম্পুইজলা ৩১টি ভিসিতে মথার প্রার্থীদের জয় নিশ্চিত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *