স্পোর্টস ডেস্ক, ২ সেপ্টেম্বর।
হোঁচট খেলো ব্লাড মাউথ ক্লাব। পরাজিত হলো ফরওয়ার্ড ক্লাবের বিরুদ্ধে। রাজ্য ফুটবল সংস্থার আয়োজিত শ্যামসুন্দর কম জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত তীব্র উত্তেজনা পূর্ণ ম্যাচে ফরোয়ার্ড ক্লাব ন্যূনতম গোলে পরাজিত করে কমলা কালো দল ব্লাড মাউথ ক্লাব কে। দুজনের কাছেই ম্যাচটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। হাইভোল্টেজ ম্যাচে শুরু থেকেই দুদলের ফুটবলাররা আক্রমাত্মক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াই য়ের একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা শুরু থেকেই লক্ষ্য করা গেছে । আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচ জমে উঠেছিল। প্রথমার্ধ গোল শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে দুই দলের ফুটবলাররা আক্রমণের গতি কয়েকগুন বাড়িয়ে দেন। খেলা তখন শেষের পথে। ফুটবলপ্রেমীরা ধরে নিয়েছিলেন অমীমাংসিতভাবে শেষ হতে চলেছে হাইভোল্টেজ ম্যাচটি। তখন ইনজুরি টাইম এর খেলা চলছিল। আক্রমণে যায় ফরোয়ার্ড ক্লাব। আসে কাঙ্খিত সফলতা। ইনজুরি টাইমে জাবেদ ডারলং দুরন্ত গোল করে মোক্ষম ম্যাচে জয় এনে দেন ফরওয়ার্ড ক্লাবকে। খেলা পরিচালনা করেন বিশ্বজিৎ দাস।

