স্পোর্টস ডেস্ক, ২ সেপ্টেম্বর।।
                     আগামী ৩ অক্টোবর পাঁচ বারের ফুটবল বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে খেলবে ভারত। ফিফার এই ফ্রেন্ডলি ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার যুব ভারতীতে। ব্রাজিলের সঙ্গে ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছে ভারতের ফুটবলারা। ভারতীয় দল ব্রাজিল ম্যাচের জন্য ধারাবাহিক ভাবেই শুরু করেছে প্রস্তুতি।
          ভারত ও ব্রাজিলের ম্যাচ দেখার জন্য মুখিয়ে আছে দেশের ফুটবল প্রেমীরা । বাড়ছে টিকিটের চাহিদা। কিন্তু টিকিটের দাম কত? এতো দিন বিষয়টি প্রকাশ্যে আনেনি ফিফা। সম্প্রতি ফিফা জানিয়ে দিয়েছে টিকিটের দাম।
      ২ সেপ্টেম্বর বিকেল ৪টে থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। District By Zomato অ্যাপ থেকে অনলাইনে ভারত বনাম ব্রাজ়িল ম্যাচের টিকিট কাটতে পারবে দর্শকরা। ভারত ও ব্রাজিলের ম্যাচের  টিকিটের সর্বনিম্ন মূল্য ৯৯৯ টাকা। সবচেয়ে বেশি চাহিদা রয়েছে এই টিকিটের। এর সঙ্গে যোগ হবে ১৮ শতাংশ জিএসটি। তারপর আরও বেশি দামেও টিকিট কিনতে পারবে ফুটবল প্রেমীরা।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *