ডেস্ক রিপোর্টার, ৩ সেপ্টেম্বর।।
রাজ্যের পাহাড়ের আসন্ন গ্রাম পরিষদ নির্বাচনে বিজেপি – তিপ্রামথার জোট সমস্যা সমাধানে শুক্রবার দিল্লিতে হবে ম্যারাথন বৈঠক। এই বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বিজেপির সর্ব ভারতীয় সভাপতি নীতিন নবীন, বিজেপির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ। তিপ্রামথার পক্ষে থাকবেন দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, মন্ত্রী বৃষকেতু দেববর্মা, বিধায়ক রঞ্জিত দেববর্মা। মুখ্যমন্ত্রী সহ মথার দুই নেতা বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রদ্যুৎ কিশোর আগেই পৌঁছে যান প্রদ্যুৎ কিশোর।
খবর অনুযায়ী, শুক্রবার সকালেই হবে চূড়ান্ত বৈঠক। এই বৈঠকে যদি জোট সমস্যা সমাধান না হয়, তাহলে বিজেপি পৃথক ভাবে লড়াই করবে নির্বাচনে। ইতিমধ্যে ভাজপার হাইকমান্ড রাজ্যের নেতৃত্বকে নির্দেশ দিয়েছে।
তিপ্রামথার প্রধান প্রদ্যুৎ কিশোর স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ” তিপ্রাসা একর্ড অনুযায়ী জনজাতিদের ল্যান্ড রাইটস ( জমির অধিকার) দিতে হবে। সঙ্গে মান্যতা দিতে হবে অন্যান্য দাবিগুলিকে। তথ্য বলছে, এই মুহূর্তে বিজেপির শীর্ষ নেতৃত্ব মথার এই সমস্ত দাবিকে মান্যতা দেবে না। তাই প্রদেশ বিজেপিকে ভিলেজ নির্বাচনে একা লড়াই করার নির্দেশ দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, প্রদ্যুৎ কিশোর বিজেপির শীর্ষ নেতৃত্বের প্রস্তাবকে মান্যতা না দিলে, তারাও মথাকে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ। বরং তারা ২৮- র বিধানসভা নির্বাচনের আগে পাহাড়ে দলের সাংগঠনিক শক্তির গভীরতা দেখে নিতে চাইছে ভিলেজ ভোটের মাধ্যমে।
Oplus_16908288