তেলিয়ামুড়া ডেস্ক, ১৪ সেপ্টেম্বর।।
        গনেশ পূজার সূচনার মধ্যে দিয়ে রাজ্যে শুরু হয়ে গেল পূজা মরশুম। এক সময় রাজ্যে হাতেগোনা কয়েকটি গণপতি পূজা অনুষ্ঠিত হলেও এই পূজা বর্তমানে ব্যাপক বিস্তৃতি লাভ করেছে রাজ্যজুড়ে। তেলিয়ামুড়া ইউথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই প্রথমবার তেলিয়ামুড়ায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হচ্ছে গণপতি উৎসব এবং মেলা। তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্র অর্থাৎ টাউন হল মাঠে সোমবার গণেশ চতুর্থীর শুভ তিথিতে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটে।গণেশ মণ্ডপের ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন তেলিয়ামুড়া  বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়।
   উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার।এছাড়াও অন্যান্য বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
     প্রথমবারের এই উদ্যোগকে কেন্দ্র করে তেলিয়ামুড়া মহকুমাজুড়ে মানুষের মধ্যে চরম উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। উৎসব উপলক্ষে টাউন হল মাঠজুড়ে এক মনোরোম পরিবেশ গড়ে তোলা হয়েছে। গণেশ পূজার ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি মেলায় রাখা হয়েছে বিনোদনের হরেক রকমের আয়োজন। পূজা, আনন্দ ও কেনাকাটার এই মিলনমেলায় আগামী দিনগুলিতে টাউন হল মাঠে দর্শনার্থীদের বিপুল সমাগম ঘটবে বলে আশাবাদী আয়োজক কমিটি।আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *