স্পোর্টস ডেস্ক, ১৬ সেপ্টেম্বর।।
      রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত  চন্দ্র মেমোরিয়াল এ-ডিভিশন লিগে বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে মুখোমুখি হয় কল্যান সমিতি ও ফরওয়ার্ড ক্লাব। ম্যাচে ফরওয়ার্ড ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে কল্যাণ সমিতি। এই জয়ের ফলে  ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সুপার ফোরের  রাস্তা সুগম করে নিলো কল্যান সমিতি। এদিনের ম্যাচে  ৯ মিনিটে জাবেদ ডারলং-র গোলে এগিয়ে যায় ফরওয়ার্ড ক্লাব। কিন্তু শেষ পর্যন্ত লিড ধরে রাখতে ব্যর্থ হয় ফরওয়ার্ড- র ফুটবলাররা। ম্যাচের ৩৫ ও প্রথমার্ধের ইনজুরি টাইমে পর পর দুইটি গোল হজম করে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় ফরওয়ার্ড। ২-১ গোলে এগিয়ে যায় কল্যাণ সমিতি। দলের হয়ে দুইটি গোল করেন আবদাল ও মণীশ সিং। ম্যাচে এগিয়ে থেকেও কল্যান সমিতির কাছে পরাজিত হওয়ার ফলে সুপারের যাওয়া রাস্তা কঠিন হয়ে গেলো ফরওয়ার্ড ক্লাবের কাছে। ফরওয়ার্ড ক্লাব লিগের শেষ দু’টি ম্যাচে খেলতে নামবে দুরন্ত গতিতে থাকা টাউন ক্লাব ও শক্তিশালী এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে। সুপার ফোরে পৌঁছতে হলে পরের দুইটি ম্যাচ ফরওয়ার্ড ক্লাবের জয় ছাড়া বিকল্প কিছু নেই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *