ডেস্ক রিপোর্টার, ১৬ সেপ্টেম্বর।।আগামী ২৮ সেপ্টেম্বর রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন।আসন্ন ভিসি নির্বাচনকে কেন্দ্র করে শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার বার্তা দিয়ে বুধবার কৈলাসহর থানায় আয়োজিত হলো এক হাইভোল্টেজ সর্বদলীয় বৈঠক। কৈলাসহর মহকুমার অন্তর্গত সাতটি ভিসি এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এই গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বৈঠকে কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক রাগুল এ, থানার ওসি তাপস মালাকার সহ অন্যান্য কর্মকর্তারা।আলোচনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী প্রচারণার আগে প্রয়োজনীয় অনুমতি নেওয়া এবং মডেল কোড অফ কন্ডাক্ট সঠিকভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়।

আগামী ২৮ সেপ্টেম্বর রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন।আসন্ন ভিসি নির্বাচনকে কেন্দ্র করে শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার বার্তা দিয়ে বুধবার কৈলাসহর থানায় আয়োজিত হলো এক হাইভোল্টেজ সর্বদলীয় বৈঠক। কৈলাসহর মহকুমার অন্তর্গত সাতটি ভিসি এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এই গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বৈঠকে কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক রাগুল এ, থানার ওসি তাপস মালাকার সহ অন্যান্য কর্মকর্তারা।আলোচনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী প্রচারণার আগে প্রয়োজনীয় অনুমতি নেওয়া এবং মডেল কোড অফ কন্ডাক্ট সঠিকভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়।

নির্বাচনে কোনো ধরনের অশান্তি এড়াতে এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে বলে জানানো হয়েছে। বৈঠক শেষে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও ইতিবাচক সাড়া মিলেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *