ডেস্ক রিপোর্টার, ১৯ সেপ্টেম্বর।।
একাধিকবার ডেডলাইন বাড়ানোর পর অবশেষে শেষ হল LPG e-KYC-র সময়সীমা। ১৪ সেপ্টেম্বর ছিল আধার ভিত্তিক শনাক্তকরণ বা e-KYC করানোর শেষ দিন।এর মধ্যেই ১৭ সেপ্টেম্বর পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে কড়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সাফ জানানো হয়েছে, আধার যাচাই বা e-KYC না হলে মিলবে না ভর্তুকি যুক্ত সিলিন্ডার।
নিয়ম অনুযায়ী, গ্রাহক যাচাইকরণ সম্পন্ন করার পরই স্বাভাবিক মূল্যে সিলিন্ডার পাবেন। অন্যথায় গ্যাস পেলেও তার জন্য কোনো ভর্তুকি মিলবে না, অর্থাৎ বাজার দরে কিনতে হবে সিলিন্ডার।বিতরণকারী সংস্থাগুলিকে ইতিমধ্যেই এই নির্দেশিকা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। যারা এখনও e-KYC করেননি, তাদের দ্রুত নিকটবর্তী গ্যাস এজেন্সিতে গিয়ে আধার যাচাই সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে, নাহলে প্রতি সিলিন্ডারে লোকসান গুনতে হবে প্রায় ৩০০ টাকা।
উল্লেখ্য,নাম পরিবর্তন অথবা কারও মৃত্যুতে পরিবারের কোনও সদস্যর নামে সেই সংযোগ রাখার আবেদনে ঢিলেমি লক্ষ করা যাচ্ছে। যা আবশ্যিক বলেই জানিয়ে দিয়েছে সংস্থাগুলি। তবুও নাম পরিবর্তন, পরিবারের কোনও মৃত সদস্যর নামে থাকা সংযোগ অন্য সদস্যর নামে করানোর জন্য লাইন কমই পড়ছে ডিলারদের কাছে। এক্ষেত্রে বাবা মৃত হলে মায়ের নামে আবেদন করলেই তা গ্রাহ্য হবে। বাবা এবং মা না থাকলে, তাঁদের কারও নামে থাকা সংযোগ ছেলে বা মেয়ের নামে করানো যাবে। তবে একাধিক সন্তান থাকলে আবেদনকারী ছাড়া বাকিদের নো অবজেকশন লাগবে। যা অতি সরল প্রক্রিয়া।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *