ডেস্ক রিপোর্টার,১৯ সেপ্টেম্বর।।
ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল কংগ্রেস ও সিপিআইএম সমর্থিত আইনজীবী প্যানেল।শাসক দল বিজেপি লিগ্যাল সেল নির্বাচনে কোনো প্রার্থী দিতে পারেনি। নির্বাচনী নথিতেও এই কথা উল্লেখ রয়েছে। দাবি ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার ছিলো ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। ভোট দান প্রক্রিয়া শুরুর আগেই নির্বাচনের ফলাফলের চিত্র পরিষ্কার হয়ে যায়। শাসক দল বিজেপির আইনজীবী প্যানেল প্রার্থী না দেওয়াতে বিরোধীদের জয় যে নিশ্চিত ছিলো, এটা জলের মতো পরিষ্কার হয়ে যায়।সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক, সহকারী সম্পাদক, কোষাধ্যক্ষ, অডিটর ও কার্যনির্বাহী সদস্য সহ মোট ৯টি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। প্রতিটি পদে কংগ্রেস – সিপিআইএম আইনজীবীদের প্যানেল পরিকল্পনা মাফিক প্রার্থী দিয়েছিল। কিন্তু বিজেপি লিগ্যাল সেল রহস্য জনক ভাবে প্রার্থী দিতেই ব্যর্থ। বিজেপির লিগ্যাল সেল ঊনকোটি বার নির্বাচনে প্রার্থী দিতে না পারার ঘটনার প্রভাব পড়ে স্থানীয় জনমনেও।

