ডেস্ক রিপোর্টার, ২ আগস্ট।।
            বর্তমান কেন্দ্রীয় সরকারের জামানায় সুপ্রিম কোর্টের কলেজিয়াম নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। এবার সেই বিতর্ক নতুন করে উসকে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া। তিনি কলেজিয়াম সিস্টেমের দায়বদ্ধতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন। বিচারপতি ভূঁইয়ার দাবি,বিচারপতি নিয়োগের পক্ষে সুনির্দিষ্ট কারণ না জানানো বিচার বিভাগের স্বার্থের পরিপন্থী ।কলেজিয়ামের সাম্প্রতিক প্রস্তাবগুলিতে বিচারপতির নাম সুপারিশের সপক্ষে কোনও কারণ বা ব্যাখ্যা দেওয়া হচ্ছে না ।
কারণ না দেখিয়ে আপনারা আসলে সেই সব বিচারপতিদের প্রতি অবিচার করছেন,যাঁরা প্রকৃত মেধাবী এবং অসাধারণ কাজ করেছেন।
এটা না করার ফলে আমরা এমন কিছু লোককে বিচার বিভাগে প্রবেশ করতে দিচ্ছি, যারা পরবর্তীতে একদল মানুষকে ‘পিঁপড়ে’ ইত্যাদি বলে আখ্যা দেবেন।যে মন্তব্য সম্পূর্ণ অসাংবিধানিক ও আপত্তিকর।” আদালতের বিচারপতির কথায়, “এই ধরনের লোকেদের প্রবেশ ঠেকাতে আলোচনা হওয়া উচিত। কারণ দর্শানো উচিত। জনসমক্ষে আলোচনা করলে কী ক্ষতি হয়? কাদের, কেন নিয়োগ করা হচ্ছে, জনগণের সেটা জানার অধিকার রয়েছে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *