আগরতলা,২০ সেপ্টেম্বর।।
স্বর্ণকমল জুয়েলার্সের উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হল ‘গোল্ডেন রান – সিটি ম্যারাথন ২০২৬’-এর তৃতীয় সংস্করণ। ত্রিপুরা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫,০০০-এরও বেশি উৎসাহী অংশগ্রহণকারী এই ৬ কিলোমিটারের ফান রানে অংশগ্রহণ করেন। স্বাস্থ্য, ফিটনেস, সামাজিক সম্প্রীতি এবং ক্রীড়ার প্রতি মানুষের আগ্রহকে উৎসাহিত করার লক্ষ্যেই এই বিশেষ আয়োজন। ৬ কিলোমিটারের এই ফান রানে ত্রিপুরার বিভিন্ন জেলা ও শহরের পাশাপাশি অসম, পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন রাজ্য থেকেও অংশগ্রহণকারীরা যোগ দেন। এমনকি দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্য থেকেও অংশগ্রহণকারীরা এবারের গোল্ডেন রানে অংশ নেন। জানিয়েছেন স্বর্ণ কমল জুয়েলার্সের প্রবক্তা সুরজিৎ চক্রবর্তী।
৬ কিলোমিটারের এই ফান রানে ত্রিপুরার বিভিন্ন জেলা ও শহরের পাশাপাশি অসম, পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন রাজ্য থেকেও অংশগ্রহণকারীরা যোগ দেন। এমনকি দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্য থেকেও অংশগ্রহণকারীরা এবারের গোল্ডেন রানে অংশ নেন। জানিয়েছেন স্বর্ণ কমল জুয়েলার্সের প্রবক্তা সুরজিৎ চক্রবর্তী।
অনুষ্ঠানের দিন প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালেও অংশগ্রহণকারীদের উৎসাহ ও উদ্দীপনায় তার কোনও প্রভাব পড়েনি। ভোর থেকেই প্রচুর মানুষ অনুষ্ঠানে উপস্থিত হন এবং বৃষ্টিকে উপেক্ষা করে সফলভাবে রান সম্পন্ন করেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ এবারের গোল্ডেন রানকে আরও স্মরণীয় করে তুলেছে।
রানটি শুরু হয় উমাকান্ত একাডেমি গ্রাউন্ড থেকে এবং শেষ হয় অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে। রানটি পুরুষ, মহিলা এবং সিনিয়র—এই তিনটি বিভাগে আয়োজন করা হয়।
রান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর স্বর্ণকমল জুয়েলার্সের প্রতিষ্ঠাতা গোপাল চন্দ্র নাগ অনুষ্ঠানের ক্রমবর্ধমান সাড়া নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন,“প্রতি বছর গোল্ডেন রান আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং প্রত্যেক সংস্করণের সঙ্গে এই ইভেন্টের পরিধি ও মানুষের অংশগ্রহণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। “

