।।সম্পাদকীয়।।

                         ______________

             

  ### দুর্ঘটনার পর রাস্তায় পড়ে থাকা একজন আহত মানুষকে দেখে এগিয়ে যাওয়া, তাকে উদ্ধার করার চেষ্টা করা—এটাই তো মানবিকতার চিরাচরিত শিক্ষা। কিন্তু যদি সেই সাহায্যের হাতই আক্রান্ত হয়, তাহলে সমাজের কাছে এর চেয়ে বড় উদ্বেগের বার্তা আর কী হতে পারে?
  আমরা কি এমন একটা সমাজের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে দুর্ঘটনাগ্রস্তকে সাহায্য করার আগে মানুষকে ভাবতে হবে—‘আমি নিজেই বিপদে পড়ব না তো?’
          খোয়াই চেবরির বাসিন্দা যতন রুদ্র পাল।বিশ্বকর্মা পূজার রাতে তিনি তেলিয়ামুড়ার দক্ষিণ পুলিনপুর বাইপাস ধরে নিজের গাড়িতে সওয়ার হয়ে যাচ্ছিলেন। এমন সময় রাস্তার পাশে  একজন পুরুষ, একজন মহিলা ও এক শিশুকে দুর্ঘটনাগ্রস্থ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন।পাশেই  মাটিতে গড়াগড়ি খাচ্ছিল তাদের স্কুটিটিও। তখন দুর্ঘটনাগ্রস্থদের উদ্ধার করতে গাড়ি থেকে নেমে আসেন যতন রুদ্র পাল ও তাঁর চালক। তখনই বাইকে চেপে আসা কিছু অশৃঙ্খল যুবক ঘটনাস্থলে আসে। এবং কিছু না বুঝেই আহতদের উদ্ধার করতে যাওয়া যতন রুদ্র পাল ও তাঁর চালককে মারধর করে। এটা যতন রুদ্র পালের বক্তব্য।

।যতন চন্দ্র রুদ্রপাল।

যতন রুদ্র পালের সঙ্গে ঠিক কী ঘটেছিল, কারা তাঁকে আক্রমণ করেছিল এবং কেন? এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। অভিযোগের সত্যতা যাচাই করবে আইন ও প্রশাসন। কিন্তু প্রশাসনকে সুনিশ্চিত করতে হবে, মানবিকতার  হাত যেন ভয়ের কারণে পিছিয়ে না যায়।
প্রশাসনের কাছেও আবেদন, দুর্ঘটনাস্থলে উদ্ধারকারীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এমন ঘটনায় জড়িত দুষ্কৃতীদের দ্রুত আইনের কাঠগড়ায় টেনে নেওয়া।

।প্রতীকী ছবি।

তাহলে শুধু একজন যতন রুদ্র পাল নয়, আঘাত পায় আমাদের সামাজিক বিবেক।

    কারণ, দুর্ঘটনায় আহত মানুষকে বাঁচাতে যে হাত এগিয়ে আসে, সেই হাত যদি নিরাপত্তাহীন হয়ে পড়ে—তাহলে শুধু একজন যতন রুদ্র পাল নয়, আঘাত পায় আমাদের সামাজিক বিবেক।

রাস্তায় পড়ে থাকা একজন মানুষ শুধু একজন আহত ব্যক্তি নন—তিনি আমাদের বিবেকেরও পরীক্ষা।

মানবিকতার মূল্য কখনও এভাবে রাজপথে নির্যাতিত হতে পারে না। মানবিক মুখ গুলির পাশে এখন গোটা সমাজের দায়িত্ব। সমাজের কাছে আমাদের একটাই আহ্বান— বিপদে পড়া মানুষকে দেখে কেউ যেন চোখ ফিরিয়ে না নেয়। এবং মানবিকতা যেন ভীতু না হয়।কারণ রাস্তায় পড়ে থাকা একজন মানুষ শুধু একজন আহত ব্যক্তি নন—তিনি আমাদের বিবেকেরও পরীক্ষা।

প্রতীকী ছবি।

তাই তো কবির ভাষায় বলতে হয় ——-
“মানুষ যদি মানুষের পাশে থাকে,
তবেই পৃথিবী সুন্দর—
মানবিক মূল্যবোধের আলোয়
জেগে উঠুক প্রতিটি অন্তর।”
          


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *