ডেস্ক রিপোর্টার, ২০ সেপ্টেম্বর।।

অবশেষে নিদ্রাভঙ্গ হল আমার বাঙালি’ দলের। সরব হলো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামছাড়া মূল্যবৃদ্ধি এবং রাজ্য জুড়ে বেকারত্ব সমস্যার প্রতিবাদে।রবিবার সংশ্লিষ্ট দলের রাজ্য কমিটির উদ্যোগে এক বিক্ষোভ প্রদর্শন করে।

ব্যানার ও প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামেন ‘আমরা বাঙালি’ দলের রাজ্য নেতা সহ কর্মী সমর্থকরা। শহরের মুখ্য পথ পরিক্রমা করে বিক্ষোভ মিছিলটি জমায়েত হয় এবং সরকারের নীতিবিরোধী নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।প্রতিবাদকারীদের প্রধান দাবিগুলির মধ্যে ছিল—নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বমুখী দাম অবিলম্বে নিয়ন্ত্রণে আনতে হবে।রাজ্যে বেকার সমস্যা দূরীকরণে স্থানীয় যুবকদের জন্য দ্রুত স্বচ্ছ ও স্থায়ী নিয়োগের ব্যবস্থা করতে হবে।শহরের যাতায়াত ব্যবস্থার উন্নতির জন্য দ্রুত সমস্ত রাস্তাঘাট সংস্কার করতে হবে। শুনুন আমরা বাঙালি দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপালের বক্তব্য।এদিন আমার বাঙালি দলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসন যদি দ্রুত এই সমস্ত বিষয়ে ইতিবাচক পদক্ষেপ না নেয়, তবে রাজ্যজুড়ে সাধারণ মানুষকে সাথে নিয়ে বৃহত্তর গণ-আন্দোলনে নামতে বাধ্য হবে।

প্রতিবাদকারীদের প্রধান দাবিগুলির মধ্যে ছিল—নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বমুখী দাম অবিলম্বে নিয়ন্ত্রণে আনতে হবে।রাজ্যে বেকার সমস্যা দূরীকরণে স্থানীয় যুবকদের জন্য দ্রুত স্বচ্ছ ও স্থায়ী নিয়োগের ব্যবস্থা করতে হবে।শহরের যাতায়াত ব্যবস্থার উন্নতির জন্য দ্রুত সমস্ত রাস্তাঘাট সংস্কার করতে হবে। শুনুন আমরা বাঙালি দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপালের বক্তব্য।এদিন আমার বাঙালি দলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসন যদি দ্রুত এই সমস্ত বিষয়ে ইতিবাচক পদক্ষেপ না নেয়, তবে রাজ্যজুড়ে সাধারণ মানুষকে সাথে নিয়ে বৃহত্তর গণ-আন্দোলনে নামতে বাধ্য হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *