ডেস্ক রিপোর্টার, ২৯ সেপ্টেম্বর।।
  পাহাড়ের গ্রাম পরিষদ নির্বাচন ইস্যুতে থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোমতী জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে ১৬৩ ধারা। মঙ্গলবার সন্ধ্যা পাঁচটা থেকে লাগু হয়েছে। এই আইন বলবৎ থাকবে আগামী ২ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত।
        গামারিয়া এডিসির  গুলি কাণ্ডের ইস্যুতে মঙ্গলবার সকাল থেকেই তপ্ত মহারানী সহ আশপাশ এলাকা। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে তিপ্রামথার কর্মীরা দফায় দফায় পথ অবরোধ করে। এই ফলে এই সড়কে দীর্ঘ সময় বন্ধ থাকে যান চলাচল। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বেশ কয়েকবার ধস্তাধস্তি হয়। শেষে আন্দোলনকারীরা ঘেরাও করে থানা। অভিযুক্তদের গ্রেফতারের জন্য ৪৮ ঘণ্টা সময় সীমা বেঁধে দেয় তিপ্রামথার কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে ছুটে আসেন গোমতী জেলার এসপি। তিনি আন্দোলনকারীদের আশ্বাস দেন, ” আগামী ৭২ ঘণ্টার মধ্যে মথার প্রার্থী শচীন্দ্র রিয়াংয়ে উপর হামলাকারীদের গ্রেফতার করবে।” এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। কিন্তু প্রশাসন কোনো ঝুঁকি নিতে চায় নি। তাই আগামী ২ অক্টোবর পর্যন্ত মহারানীতে ১৬৩ ধারা জারি করে দেয়।







          


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *