খোয়াই ডেস্ক, ২রা অক্টোবর।।
        দুর্গাপূজাকে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে খোয়াই থানায় অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ বৈঠক। বিভিন্ন পূজা কমিটি ও ক্লাব প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এই বৈঠকে আইনশৃঙ্খলা, যান চলাচল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে একাধিক নির্দেশিকা দেওয়া হয়।
পূজা উদ্যোক্তাদের মণ্ডপে সিসিটিভি স্থাপন, প্রয়োজনীয় অনুমতি গ্রহণ এবং জাতীয় সড়ক ও অন্যান্য রাস্তায় জোরপূর্বক চাঁদা সংগ্রহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাত ১০টার পর লাউডস্পিকার ব্যবহার না করা এবং যান চলাচল স্বাভাবিক রাখার বিষয়েও সতর্ক করা হয়।
পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা, মাদকবিরোধী পদক্ষেপ এবং প্রতিমা নিরঞ্জনের সময়সূচি নিয়েও আলোচনা হয়। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ও পূজা কমিটিগুলির মধ্যে সমন্বয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
খোয়াইয়ের এসডিপিওর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন খোয়াই থানার ওসি, সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি এবং খোয়াই থানার অধীনস্থ ৯৫টি পূজা কমিটির প্রতিনিধিরা।







Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *