স্পোর্টস ডেস্ক, ৩ রা অক্টোবর।।
রিপোর্ট করলেন রঞ্জি ক্রিকেটাররা।আজ থেকে শুরু হবে ত্রিপুরা দলের প্রস্তুতি। শনিবার বিকেলে এম বি বি স্টেডিয়ামে রিপোর্ট করেন মনি শংকর মুড়া সিং এর নেতৃত্বে ত্রিপুরা দল। ক্লাব হাউসে দীর্ঘক্ষণ নবাগত কোচ সত্রাজিৎ লাহিড়ী রাজ্য দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন। পরিচিত পর্বর পর আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। রবিবার সকাল থেকে শুরু হবে দলের চূড়ান্ত প্রস্তুতি। ১১ অক্টোবর থেকে মরশুম শুরু করবে ত্রিপুরা১১-১৪ অক্টোবর হায়দ্রাবাদে গিয়ে হায়দ্রাবাদ এর বিরুদ্ধে, ১৮-২১ অক্টোবর আসামে গিয়ে আসামের বিরুদ্ধে এবং ২৬-২৯ অক্টোবর কর্নাটকে গিয়ে কর্নাটকের বিরুদ্ধে খেলবে ত্রিপুরা। এই তিনটি ম্যাচের জন্য ১৮ সদসসের ত্রিপুরা দল গঠন করা হয়েছে। আসরে ত্রিপুরাকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মনি শংকর মুরাসিং। ডেপুটি হিসেবে থাকবেন অভিজিৎ সরকার। এবছর বিনা প্রস্তুতি শিবির করেই ঘোষণা করা হয়েছে ত্রিপুরা দল। যা রাজ্য ক্রিকেটের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। মরশুমে ত্রিপুরার ফলাফল যদি লজ্জাজনক হয় এর দায়ভার অবশ্যই নিতে হবে রাজ্য ক্রিকেট সংস্থার কর্তাদের। ত্রিপুরা দলে নির্বাচিত ক্রিকেটাররা হলেন: বিক্রম কুমার দাস, ঋতুরাজ ঘোষ রায়, শুভম সূত্রধর, শ্রীদাম পাল, অরিন্দম বর্মন, রজত দে, হনুমা বিহারী, মন্দিপ সিং, মনি শংকর মুরাসিং (অধিনায়ক), বিক্রম দেবনাথ, স্বপ্নীল সিং, অভিজিৎ সরকার (সহ অধিনায়ক), অজয় সরকার, সেন্টু সরকার, অর্ক প্রভ সিনহা, সন্দীপ সরকার, পারভেজ সুলতান এবং অমিত আলী। স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে সাহিল সুলতান, বাবুল দে, নিরুপম সেন, অনিরুদ্ধ দাস এবং শুভম ঘোষকে। হেড কোচ: সত্রজিৎ লাহিড়ি, বোলিং কোচ রাজীব সাহা, ব্যাটিং কোচ অনিরুদ্ধ সাহা, ফিজিও দীপ্তি রঞ্জন পরিদা, এস এন্ড সি যুবরাজ সেলভি, থ্রু ডাউন স্পেশালিস্ট জয়ন্ত দেবনাথ, ম্যাসিউর নিলয় জ্যোতি সাহা এবং ভিডিও এনালাইসিস পার্থ বনিক।

