ডেস্ক রিপোর্টার,৩ রা অক্টোবর।।

যাত্রীবাহী বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বাইক চালকের। ঘটনা শান্তিরবাজার সরকারি ডিগ্রী কলেজ সংলগ্ন জাতীয় সড়কে। নিহত বাইক চালকের নাম দীপঙ্কর তালুকদার (৪০)। তার বাড়ি শান্তিরবাজার মহকুমার মুহুরীপুরের রাধাগোবিন্দ আশ্রম এলাকায়। তিনি পেশায় একজন গাড়ি চালক।

পুলিশ জানিয়েছে, শনিবার দুপুর দেড়টা নাগাদ সাব্রুম থেকে আগরতলার দিকে আসছিল টিআর-০১ বি ১৩৯২ নম্বরের একটি যাত্রীবাহী বাস। শান্তিরবাজার সরকারি ডিগ্রী কলেজ সংলগ্ন এলাকায় বাসটি আসতেই বিপরীত দিক থেকে আসা টিআর ০৮ এ ৬৭০২ নম্বরের বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় বাইক চালক দীপঙ্কর তালুকদার মারাত্মকভাবে রক্তাক্ত হয়ে রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে আসেন।

।ঘাতক বাস।


খবর দেওয়া হয় শান্তিরবাজার অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যান অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। তারা আহত বাইক চালক দীপঙ্কর তালুকদারকে শান্তিরবাজারস্থিত দক্ষিণ জেলা হাসপাতালে নিয়ে যায় । সেখানে কর্তব্যরত চিকিৎসক শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে দীপঙ্করকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর পর বাসের চালক ও সহ – চালক পালিয়ে যায়। পুলিশ ঘাতক বাস ও দুর্ঘটনগ্রাস্থ বাইক সিজ করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *