ডেস্ক রিপোর্টার,১২ অক্টোবর।।
      পাচারের বধ্যভূমি দামছড়া – মিজোরাম সীমান্ত। গোটা পাচার চক্রের নেটওয়ার্ক পরিচালিত হচ্ছে দামছড়া থানার ওসি সঞ্জয় মজুমদারের নেতৃত্বে। অভিযোগ, দামছড়ার বাসিন্দাদের।
      সম্প্রতি রাতের আধারে দামছড়া নরেন্দ্র নগর এলাকায় ইউরিয়া সার বোঝাই একটি কন্টেনার ট্রাক আটক করে স্থানীয় জনতা। ট্রাকের মধ্যে একশ বস্তা ইউরিয়া মজুত ছিলো। স্থানীয় লোকজন কন্টেনার ট্রাক আটক করার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ওসি সঞ্জয় মজুমদার। তিনি সেখানে গিয়ে বলেন, “ট্রাকে কোনো সার নেই”। এরপর উত্তেজিত জনতা ট্রাকের পেছনের দিকে দরজা ভেঙে ফেলে। তখন ট্রাক থেকে একে একে বেরিয়ে আসে শতাধিক ইউরিয়া সারের বস্তা। শেষ পর্যন্ত জনতার চাপের মুখে গুণধর ওসি সঞ্জয় মজুদার সার বোঝাই ট্রাক নিয়ে আসেন থানায়।
       



অভিযোগ, ওসি সঞ্জয় মজুমদার নিজে দাঁড়িয়ে থেকে দশরথ দেব সেতুর উপর দিয়ে পাচার সামগ্রী বোঝাই লরি সহ নানান ধরনের ছোট গাড়ি পাচার করেন মিজোরামে। আটককৃত ইউরিয়া সারের গন্তব্যস্থান ছিলো মিজোরামের মেডলি নামক জায়গাতে।
   তথ্য অনুযায়ী, দামছড়া থানার থানাদার সঞ্জয় মজুমদার ইউরিয়া সারের বস্তা প্রতি ৫০০ টাকা কমিশন পেয়ে থাকেন। একই ভাবে বিভিন্ন পাচার  সামগ্রীর জন্য নির্দিষ্ট রেট ধার্য্য করেছেন তিনি।
সবচেয়ে অবাক করার বিষয় গত চার বছর ধরে সঞ্জয় মজুমদার দামছড়া থানার ওসির চেয়ারে বসে আছেন। এবং নিয়ম করেই শুরু করেছেন তোলা বাণিজ্য। তার নেই কোনো বদলি। ওসি সঞ্জয় মজুমদারের আরও কুকর্ম ফাঁস করবে “জনতার মশাল”।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *