Oplus_16908288

স্পোর্টস ডেস্ক, ২৬ অক্টোবর।।

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দাপট অব্যাহত ভারতের। লাওস ও ক্যামেরুনের বিরুদ্ধে জয়ের পরে গ্রেনাদার সঙ্গে ড্র করেছিল ভারত। সোমবার ফের জয়ের চেনা রাস্তায় ফিরল ভারতীয় ফুটবল দল। বাকুর হোভসান কমপিটিশন কমপ্লেক্সে বাহরিনকে ৪-৩ গোলে হারাল ভারতের অনূর্ধ্ব-১৫ দল। এই জয়ের সুবাদে গ্রুপ ‘K’ -তে নিজেদের অবস্থান মজবুত করল ব্লু কোল্টসরা। ভারতের হয়ে জোড়া গোল করলেন লালরেমরুয়াতফেলা। বাকি দু’টি গোল ম্যাকডনিশ এনগাইরাংবাম ও নিবাস মেইতেই ওয়াহেংবামের। এই জয়ের ফলে বিশ্বকাপে চার ম্যাচ খেলে অপরাজিত রইল ভারত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *