স্পোর্টস ডেস্ক,২১ অক্টোবর। ।
রঞ্জি ট্রফিতে আসামের বিরুদ্ধে ফলো-অনে পড়া ত্রিপুরা দলকে একটি লজ্জাজনক ও নিশ্চিত হারের মুখ থেকে বাঁচিয়ে এনেছেন সেন্টু সরকার এবং মণিশঙ্কর মুড়া সিং ।ইনিংসের কঠিন মুহূর্তে ক্রিজে এসে প্রতিপক্ষের দুর্দান্ত বোলিংয়ের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়ান মণিশঙ্কর মুড়া সিং ও সেন্টু সরকার। মনি শঙ্কর টি-টোয়েন্টি মেজাজে দুর্দান্ত ইনিংস উপহার দেন।১৬০ বলে ১৬১ রানের একটি অসাধারণ ও বিস্ফোরক সেঞ্চুরি করেন। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১৬টি বাউন্ডারি ও ৬টি হবার বাউন্ডারি দিয়ে।

অন্যদিকে, রাজ্য দলের উইকেটকিপার কাম ব্যাটসম্যান সেন্টু সরকার দাঁতে দাঁত দিয়ে আগলে রাখেন তাঁর উইকেট। মনি শঙ্করকে যোগ্য সঙ্গ দেন। অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে ৯৮ বলে ৫৯ রান করেন সেন্টু। রাজ্য দলের এই দুই ব্যাটারের দায়িত্বশীল ব্যাটিংয়ের সৌজন্যে ত্রিপুরা ফলো-অনের বিশাল ব্যবধান টপকে উল্টো আসামের বিপক্ষে লিড নিতে সক্ষম হয়।

