স্পোর্টস ডেস্ক,২৭ অক্টোবর।।

পরাজয়ের হ্যাটট্রিকের দোরগোড়ায় ত্রিপুরা। বড় কোনও অঘটন না ঘটলে মরশুমের তৃতীয় ম্যাচেও পরাজিত হতে চলেছে রাজ্য দল। রঞ্জি ট্রফি ক্রিকেটে। মাইসুরের এস ডি এন আর ডাবলু মাঠে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয় দিনের শেষে স্বাগতিক কর্ণাটক এগিয়ে রয়েছে ১০৩ রানে। হাতে রয়েছে ৩ উইকেট। ত্রিপুরার ব্যাটসম্যানরা যে ফর্মে রয়েছেন তাতে যদি স্বাগতিক দল প্রথম ইনিংসে ১৫০ রানের লিড নিতে পারে তাহলে বেকায়দায় পড়ে যাবে ত্রিপুরা। রাজ্য দলের গড়া ১৯৪ রানের জবাবে কর্ণাটক দ্বিতীয় দিনের শেষে কর্ণাটক ৭ উইকেট হারিয়ে ২৯৭ রান করে। ত্রিপুরার ১৯৪ রানের জবাবে প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে স্বাগতিক দল ১০ রান করেছিল। মঙ্গলবার সকালে ত্রিপুরার বোলাররা জ্বলে উঠবে এই আশায় ছিলেন রাজ্যের ক্রিকেটপ্রেমীরা। কিন্তু এর ছিটে ফুটাও লক্ষ্য করা যায়নি। ঠান্ডা মাথায় ব্যাট করে এগিয়ে যায় কর্ণাটক। তেমন কোনও সমস্যায ফেলতে পারেননি স্বাগতিক দলের ব্যাটসম্যানেদর ত্রিপুরার বোলাররা। দলকে কার্যত টেনে নিয়ে যান ওপেনার রোহন পাটিল ,করুণ নায়ার এবং কে ভি আনিস। ত্রিপুরার বোলারদের ঠান্ডা মাথায় মোকাবেলা করে এগিয়ে নিয়ে যায় দলকে। দ্বিতীয় দিনের শেষে ৯৫ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৯৭ রান করে। দলের পক্ষে রোহন ১৩০ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৭২, অনিশ ১৪২ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৬৮, করুণ নায়ার ৮৫ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৬৩, অন্নেশ্বর ৭৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩ এবং শ্রেয়স গোপাল ৩৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। ত্রিপুরার পক্ষে অভিজিৎ সরকার ৫৯ রানে ৩ টি, পারভেজ সুলতান ৭৪ রানে এবং সন্দীপ সরকার ৮৩ রানে ২ টি করে উইকেট দখল করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *