তেলিয়ামুড়া ডেস্ক,৩০ অক্টোবর।।
     গোটা রাজ্যজুড়ে আসন্ন পুর পরিষদ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতিতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এরই মধ্যে সংগঠনকে আরও সক্রিয় করতে এবং গত পাঁচ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে সামনে রেখে প্রচার শুরু করেছে ভারতীয় জনতা পার্টি।
এই কর্মসূচির অঙ্গ হিসেবেই শুক্রবার, ২৮ তেলিয়ামুড়া মণ্ডলের উদ্যোগে রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক ধন্যবাদ রেলির আয়োজন করা হয়। এদিন রেলিটি তেলিয়ামুড়া মণ্ডল কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মণ্ডল কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়।
রেলিতে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়, ২৮ তেলিয়ামুড়া মণ্ডল সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য-সহ দলের অন্যান্য নেতৃত্ব এবং কর্মী-সমর্থকরা।
এদিনের কর্মসূচি থেকে বিধায়িকা কল্যাণী সাহা রায় রাজ্যবাসীর উদ্দেশে আসন্ন পুর নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করে তিনি দাবি করেন, বিরোধী শিবিরের রাজনৈতিক ভিত্তি ইতিমধ্যেই দুর্বল হয়ে পড়েছে। তাঁর বক্তব্য, গত পাঁচ বছরে রাজ্যের বিভিন্ন পুর পরিষদ এলাকায় বিজেপি সরকারের আমলে যে উন্নয়নমূলক কাজ হয়েছে, তার নিরিখেই সাধারণ মানুষ আসন্ন নির্বাচনে নিজেদের মতামত প্রকাশ করবেন।
আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে এদিনের এই ধন্যবাদ রেলির মধ্য দিয়ে তেলিয়ামুড়ায় বিজেপি যে সাংগঠনিক তৎপরতা ও নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে, তা স্পষ্ট।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *