ধর্মনগর ডেস্ক, ৩০ অক্টোবর।।
ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ কর্মসূচিকে সামনে রেখে সাংবাদিক সম্মেলন ও সভার আয়োজন করল জেলা কংগ্রেস।
সর্বভারতীয় এই কর্মসূচির ইনচার্জ দীপক মিশ্রের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর জেলা কংগ্রেস সভাপতি নিরুপম দে-সহ জেলা ও ব্লক স্তরের অন্যান্য নেতৃত্ব ও দলীয় কর্মকর্তারা।
সাংবাদিক সম্মেলনে ভোটাধিকার রক্ষা এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার সুরক্ষার বিষয়ে বক্তব্য তুলে ধরেন কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি জেলা ও ব্লক স্তরে সংগঠনকে সক্রিয় করে কর্মসূচির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়েও আলোচনা হয়।

