ডেস্ক রিপোর্টার, ৩১ অক্টোবর।।
রাজনৈতিক হিংসায় তপ্ত কমলপুর। শাসক বিরোধী দুই শিবিরের হামলা – পাল্টা হামলা কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ জনমনে।
ঘটনার সূত্রপাত শনিবার দুপুরে। প্রত্যাশিত ভাবেই এদিন কমলপুর নগর পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করার উদ্দেশ্যে মিছিল করে বের হয়। বামেদের অভিযোগ, তাদের মিছিল মাঝ পথে আটকে দেয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তাও আবার পুলিশের সামনেই। এবং হামলা করে। প্রতিরোধ গড়ে তুলে বামপন্থীরাও। বাম নেতৃত্বের কথায়, বিজেপির দুষ্কৃতীদের হামলায় তাদের তিন জন কর্মী রক্তাক্ত হয়েছেন। বর্তমানে তাদের চিকিৎসা চলছে হাসপাতালে। এই ঘটনা কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

