ধর্মনগর ডেস্ক ,৩১ অক্টোবর।।

রাজ্যে পুর নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হতেই শুরু হয়ে গেল দলীয় প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার পর্ব। শনিবার ধর্মনগরে সিপিআইএম মনোনীত প্রার্থীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিজেদের মনোনয়ন পত্র দাখিল করলেন।ধর্মনগর মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরী-র কাছে এই মনোনয়ন পত্রগুলি জমা দেওয়া হয়।মনোনয়ন প্রক্রিয়া শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত জানান, ২৫ আসন বিশিষ্ট ধর্মনগর পুর পরিষদের মোট ১৯টি আসনে আজ পার্টির মনোনীত প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দিয়েছেন। বাকি থাকা আসনগুলোতেও দ্রুতই দলীয় প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেবেন বলে তিনি নিশ্চিত করেন।

নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথেই ধর্মনগর পুর এলাকায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে। বাম ফ্রন্টের তরফে প্রথম দিনেই মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচি ঘিরে দলীয় নেতাকর্মী সমর্থকদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *