ডেস্ক রিপোর্টার, ১লা নভেম্বর ।।
   তেলিয়ামুড়া জুড়েই গত দেড় মাস ধরে আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিল চাঞ্চল্যকর প্রণয় দে ওরফে জুন হত্যাকাণ্ড। গত ১৭ সেপ্টেম্বরের সেই নৃশংস ঘটনায় এবার এলো এক বিরাট সাফল্য! তেলিয়ামুড়া থানার পুলিশের জালে ধরা পড়ে এই মামলার মূল অভিযুক্ত কৃষ্ণধন সরকার।আর এবার, তদন্তকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সরাসরি অপরাধের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হলো অভিযুক্তকে!
আদালতের নির্দেশে তিন দিনের পুলিশি হেফাজতে রয়েছে মূল অভিযুক্ত কৃষ্ণধন সরকার। রবিবার তেলিয়ামুড়া থানার পুলিশের কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে তাকে নিয়ে যাওয়া হয় সেই বিতর্কিত ঘটনাস্থলে।পুলিশের কঠোর নজরদারির সামনে অভিযুক্ত নিজেই হাতে-কলমে এবং মুখে বর্ণনা করে, ঠিক কীভাবে সে প্রণয় দে ওরফে জুনকে হত্যা করেছিল। অর্থাৎ, তদন্তের স্বার্থে নিখুঁতভাবে অকুস্থলেই  সম্পন্ন হলো ঘটনার পুনর্নির্মাণ বা রি-এনাক্টমেন্ট।
এই পুনর্নির্মাণের সময় পুরো এলাকা ঘিরে রেখেছিল বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন—তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের ডিসিএম জিনিয়াস দেববর্মা মামলার তদন্তকারী আধিকারিক তথা তেলিয়ামুড়া থানার সেকেন্ড ওসি ইন্সপেক্টর বিকাশ দেববর্মা
ইন্সপেক্টর যুগল ত্রিপুরাসহ তেলিয়ামুড়া থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা।
এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তেলিয়ামুড়াবাসীর মনে—অভিযুক্তের এই নিজে মুখে স্বীকারোক্তি এবং ঘটনাস্থল পুনর্নির্মাণের পর এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা বাকি রহস্য কি তবে একে একে উন্মোচিত হবে?এই চাঞ্চল্যকর মামলার নিখুঁত তদন্ত এবং প্রকৃত সত্য উদ্ঘাটনের দিকেই এখন তাকিয়ে রয়েছে পুরো তেলিয়ামুড়াবাসী।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *