ডেস্ক রিপোর্টার, ২৪ অক্টোবর।।

বিশালগড়ে জেলে রহস্য মৃত্যু ঊষা বাজারের দুর্গা প্রসন্ন হ*ত্যা মামলায় ধৃত প্রদ্যুৎ ধর চৌধুরীর। শুক্রবার জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ*ত্যু হয়। প্রদ্যুৎ ধর চৌধুরীর পরিবারের সদস্যদের বক্তব্য, শুক্রবার সকালে  বিশালগড় সেন্ট্রাল জেলে রহস্য জনক ভাবে অসুস্থ হয়ে পড়েন প্রদ্যুৎ ধর চৌধুরী। সঙ্গে সঙ্গে জেল কর্তৃপক্ষ তাকে নিয়ে আসে জিবি হাসপাতালে। বিনা চিকিৎসায় জিবিতে মৃ*ত্যু হয় তার। প্রসঙ্গত ঊষা বাজার ভারত রত্ন সংঘের প্রাক্তন সম্পাদক দুর্গা প্রসন্ন হত্যা মাম*লায় জড়িত থাকার অভিযোগে প্রদ্যুৎ’কে গ্রেফতার করে ছিল পুলিশ। এরপর থেকে বিশালগড় সেন্ট্রাল জেলই ছিলো প্রদ্যুতের ঠিকানা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *